আমিরাতের হুমকির পর পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাতিল করল ইসরায়েল

by Fatih Work

রবিবার (৭ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আমেরিকান গণমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কড়া সতর্কবার্তার পর ইসরায়েল পশ্চিম তীরকে দেশটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারী এজেন্ডা থেকে পশ্চিম তীর সংযুক্তির বিষয়টি সরিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

সংবাদ সংস্থাগুলোর দাবি, সরকারের বৈঠক মূলত পশ্চিম তীরের বড় অংশে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপ নিয়ে আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত বৈঠকের এজেন্ডা পরিবর্তন করে এজেন্ডা করা হয় ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমশ অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির ওপর।

উল্লেখ্য, কয়েক দিন আগে ইসরায়েলের অর্থমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ৫টির মধ্যে ৪টি অংশ দেশটির সঙ্গে একীভূত করার প্রস্তাব দিয়েছিলেন।

এরপরই আমিরাত সতর্ক করে জানায়, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে সেটি আমিরাতের জন্য ‘রেড লাইন ক্রস’ হিসেবে গণ্য হবে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222