ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ লিও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনিদের আবারও জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে বিদেশি গণমাধ্যমের বরাতে জানা গেছে, পোপ লিও বলেছেন, ফিলিস্তিনি জনগণ অগ্রহণযোগ্য ও অমানবিক পরিস্থিতিতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তিনি ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করে বলেন, তারা ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
বিশ্বে চলমান সহিংসতা ও সংঘাতের প্রসঙ্গ টেনে পোপ লিও সমস্ত যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, অপহৃতদের মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দেন।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
