নিজেদের মানচিত্রে ‘ফিলিস্তিন’ রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য

by Nur Alam Khan

যুক্তরাজ্য সরকার তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে। পূর্বে উল্লেখ করা ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ লেখার পরিবর্তে এখন ‘ফিলিস্তিন’ লেখা হয়েছে।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় যুক্তরাজ্য সরকার। এর পরেই তাদের ওয়েবসাইটের মানচিত্র ও বিভিন্ন নথিতে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ লেখার পরিবর্তে এখন ‘ফিলিস্তিন’ লেখা হয়েছে।

বিজ্ঞাপন
banner

রবিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা শান্তি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা টিকিয়ে রাখতে কাজ করছি।’ তিনি আরো বলেন, ‘হামাসের কোনো ভবিষ্যৎ নেই। তারা কোনো সরকার বা নিরাপত্তা কাঠামোয় ভূমিকা নিতে পারবে না।’

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয় জনগণের সমান অধিকার রক্ষা ও শান্তির পথে সমর্থন করার জন্য বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ঘনিষ্ঠ মিত্র কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটেন এখন কানাডা ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় জি-সেভেন দেশ, যারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি সম্মেলনের আগেই এই ঘোষণা এলো।

এখানে ফ্রান্সের নেতৃত্বে আরো কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: গালফ টুডে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222