বিজয়নগরে ভারতীয় নাগরিক আটক

by Nur Alam Khan

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকা থেকে পাপ্পু (৪০) নামে এক ভারভীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তাকে আটক করে সকালে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়। বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

ওসি শহিদুল ইসলাম জানান, ২৫ বিজিবির জোয়ানরা অবৈধভাবে অনুপ্রবেশকালে তাকে আটক করে।

তার কাছে বাংলাদেশে আসার কোনো কাগজপত্র ছিল না। বিজিবির দেওয়া অভিযোগ অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222