সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

by amirulislamluqman20@gmail.com

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। তবে আইনপ্রণেতারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন না। এর পরিবর্তে সারাদেশের ‘ইলেক্টরাল কলেজ’ ২১০ আসনের দুই-তৃতীয়াংশের জন্য প্রতিনিধি নির্বাচন করবে। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বাকিদের নিয়োগ করবেন।

দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর ১০ মাস আগে ক্ষমতাচ্যুত হন বাশার আল আসাদ। এরপর ক্ষমতা নেন আহমেদ আল-শারা।

বিজ্ঞাপন
banner

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ এবং দামেস্কের কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনার কারণে দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সুওয়াইদা এবং কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দ্বারা নিয়ন্ত্রিত উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222