আফগানিস্তানে একসময় বিপুল সংখ্যক হিন্দু, শিখ ও অন্য ধর্মাবলম্বীর মানুষ থাকলেও যুদ্ধ-সংঘাতসহ নানা কারণে তাদের বেশিরভাগই দেশ ছাড়তে বাধ্য হন। মার্কিন সেনা প্রত্যহারের পর আবারও ক্ষমতায় এসেছে তালেবান। এবার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফেয়ার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।
আমির খান মুত্তাকি বলেন, যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফিরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সাহায্য করব।
দিল্লির আফগান দূতাবাসে এই বৈঠকে উপস্থিত ছিলেন ১৩ জন হিন্দু ও শিখ প্রতিনিধি, যারা কয়েক দশক আগে দেশ ছেড়েছিলেন।
এআইএল/
