২০২২ সালে দক্ষিণ সীমান্ত অতিক্রম করে ভারত থেকে আসা ২১ বছর বয়সী অবৈধ অভিবাসীকে বাইডেন প্রশাসন মুক্তি দিয়েছিল। এখন তার বিরুদ্ধে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ট্রাক দুর্ঘটনা ঘটানোর অভিযোগ আনা হয়েছে, যেখানে ৩ জন নিহত হয়েছেন।
ফেডারেল সূত্র অনুসারে, জশনপ্রীত সিং নামে চিহ্নিত সন্দেহভাজন ব্যক্তিকে ২০২২ সালের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো সেক্টরে বর্ডার পেট্রোল এজেন্টরা প্রথম আটক করে এবং অভিবাসন সংক্রান্ত শুনানির জন্য দেশের অভ্যন্তরে ছেড়ে দেয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, জশনপ্রীত একটি বড় ট্রাক নিয়ে যাচ্ছিলেন সান বারনারডিনো কাউন্টির রাস্তা দিয়ে। ট্রাকের ‘ড্যাশক্যাম’ (গাড়ির সামনের দিকে মুখ করে বসানো ক্যামেরা)-এর একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার যে লেন ধরে জশনপ্রীত ট্রাক চালাচ্ছিলেন, সেই লেনে পর পর কয়েকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জশনপ্রীতের ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে দু’টি ছোট চার চাকার গাড়িতে। তার পরে অন্য একটি ট্রাকে ধাক্কা খায়। ট্রাকের সামনের অংশে আগুন ধরে যেতেও দেখা গিয়েছে। ওই পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
দুর্ঘটনার প্রাথমিক অনুসন্ধানের পরে স্থানীয় পুলিশ জানিয়েছে, রাস্তায় পর পর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেও ট্রাকের গতি কমাননি জশনপ্রীত। তিনি মাদকের নেশায় আচ্ছন্ন ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
সান বার্নার্ডিনো কাউন্টির এক পুলিশ আধিকারিক রডরিগো জিমেনেজ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরে জশনপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ওই সময়ই ধরা পড়ে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে ফেডারেল হাইওয়ে নিরাপত্তা তহবিলে ৪০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ আটকে রাখার ঘোষণা দেওয়ার পর এই দুর্ঘটনাটি ঘটল।
পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, ‘চালকদের ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় দক্ষ করুন, নাহলে চেক আসা বন্ধ হয়ে যাবে। ক্যালিফোর্নিয়া দেশের একমাত্র রাজ্য যেখানে বড় গাড়ির চালকরা রাস্তার সাইনবোর্ড পড়তে এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় রেখে কাজ করতে পারে না। এটি একটি মৌলিক নিরাপত্তা সমস্যা যা আমেরিকার রাস্তায় আপনার এবং আপনার পরিবারকে প্রভাবিত করে।’
সূত্র: মানবজমিন।
এআইএল/
