চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায় মালবাহী একটি ট্রেনের সঙ্গে চালবোঝাই ট্রাকের সংঘর্ষে লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ট্রাকের নিচে চাপা পড়ে শামসুল হাই (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। তার বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে। তিনি ওই এলাকায় থাকা দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেনটি রওনা দেয়। পথে সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে একটি ট্রাক লাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে পড়ে রেললাইনের পাশে।
জ্যামাইকায় ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে মেলিসাজ্যামাইকায় ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে মেলিসা দুর্ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, সাগরিকা এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের কারণে মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। তবে এই লাইনটি কেবল মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী ট্রেনের চলাচলে কোনো প্রভাব পড়েনি। ট্রেন উদ্ধারের কাজ চলছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ সম্পন্ন হলে দ্রুতই লাইন চালু করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।
এনআর/
