ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি ইসলামী ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না দেওয়ার কথা বলেছে, সেগুলোর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসার বিষয়টি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য চার নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন গোলাম পরওয়ার।
এ সময় আরো ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এইচ এম হামিদুর রহমান, মতিউর রহমান আকন (মিডিয়া সেক্রেটারি), প্রচার সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ইসলাম এবং উত্তরের আমির সেলিম।
এআইএল/
