নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব আইয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রতীক নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, শিবপুর উপজেলা সহসভাপতি কারী সানাউল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, যুব মজলিসের দায়িত্বশীল মাওলানা ইউনুস, মাওলানা ইউসুফসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে মাওলানা রাকীবুল ইসলাম বলেন, “দেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই খেলাফত মজলিসের লক্ষ্য। আল্লাহর ওপর ভরসা রেখে আমরা শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে সে লক্ষ্য অর্জনে কাজ করছি।”
চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী সপ্তাহেও শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি চালানোর ঘোষণা দেন তিনি।
হাআমা/
