মাদরাসার একমাত্র দাখিল পরীক্ষার্থীও বহিষ্কার

by Tahsan Arif

জয়পুরহাট প্রতিনিধি :: পুরো মাদরাসার একমাত্র দাখিল পরীক্ষার্থীও নকল করে বহিরষ্কার হয়েছেন। জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে এই ছাত্রীকে বহিষ্কার করা হয়। সেই ছিল প্রতিষ্ঠানটির একমাত্র পরীক্ষার্থী। ফলে তার বহিষ্কারের মধ্য দিয়ে মাদরাসাটির এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ কার্যত শূন্য হয়ে গেল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে আক্কেলপুর সিনিয়র মাদরাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদরাসার একমাত্র পরীক্ষার্থী হিসেবে ওই ছাত্রী ১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালে সে নকল করার সময় কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম তাকে বহিষ্কার করেন।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, পরীক্ষা চলাকালে ওই ছাত্রীকে নকলসহ হাতেনাতে ধরা হয়। পরে সরকারি বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নকলের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222