শিবপুরে রিকশা প্রতীকের প্রার্থী মুফতি রাকীবুল ইসলামের দিনভর গণসংযোগ

by hsnalmahmud@gmail.com

নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মাদ রাকীবুল ইসলাম আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) যোশর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করেন।

তিনি সৃষ্টিগড়, মুরগীবের, দেবলেরটেক এবং নৌকাঘাটা বাজার পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এছাড়া জামিয়া ইসলামিয়া ইসলামপুর, মুরগীবের এবং দারুল উলুম নৌকাঘাটা মাদরাসায় তিনি শিক্ষার্থী ও শিক্ষক সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন
banner

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাসেত কাসেমী, সহসভাপতি কারী সানাউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, বাঘাবো ইউনিয়ন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, যোশর ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল্লাহ এবং যুব মজলিস শিবপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুরাদ হুসাইন প্রমুখ।

গণসংযোগের মাধ্যমে মুফতি রাকীবুল ইসলাম স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও নির্বাচনী অঙ্গীকার উপস্থাপন করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222