তুরস্কের একটি সামরিক পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। আজারবাইজান থেকে ফেরার পথে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সি-১৩০ হারকিউলিস মডেলের বিমানটি আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় শহর গঞ্জা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তুরস্কের উদ্দেশে রওনা দেয়। তবে জর্জিয়ার পূর্ব সীমান্ত অতিক্রমের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।
জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি আজারবাইজান সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সিঘনাঘি এলাকায় ভূপাতিত হয়।
দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিমানটি কোনো বিপদ সংকেত না পাঠিয়েই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
এআইএল/
