‘লিখে রাখেন, এই ট্রাইব্যুনালেই একদিন হাসিনার ফাঁসি হবে’

by Fatih Work

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল। এই রায়ের পর অনেকে শোকরানা নামাজও আদায় করছেন। অনেকে মিষ্টি বিতরণ করছেন। সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে যেসব প্রতিষ্ঠিত ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত বাগ্মী এই প্রাজ্ঞ রাজনীতিক বাংলাদেশে বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। হাসিনার রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই ট্রাইব্যুনালেই মিথ্যা মামলায় রায় দেওয়ার পর।

বিজ্ঞাপন
banner

ভিডিওতে দেখা গেছে, সাকা চৌধুরী বলছেন, আমি চাই এই ট্রাইব্যুনাল দীর্ঘ দিন থাকুক। সেই সঙ্গে আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যালে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণার মধ্য দিয়ে তার সেই কথাই আজ সত্য হলো।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222