ডেস্ক রিপোর্ট:
গতকাল শনিবার (২২শে নভেম্বর) দুপুরে নরসিংদীতে ভুমিকম্পের ফাটলের মাটির নমুনা সংগ্রহ করেছে ঢা.বি.’র ভূতত্ত্ব বিভাগ।
দেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণকেন্দ্র জানিয়েছে, “শুক্রবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।” যুক্তরাষ্ট্রের ইউএসজিএস বলছে, “কেন্দ্রস্থল নরসিংদী সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।”
গুগল ম্যাপ অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ডাঙ্গা গ্রামে। এটি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহর ও সদর থানার মাধবদীর পাশের এলাকা। ফলে এই অঞ্চলের মানুষ ভূমিকম্পের কম্পন বেশি অনুভব করেন।
ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন স্থানে ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। গতকাল সকালে ঘোড়াশাল পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহে কাজ করে ভূতত্ত্ব বিভাগের ৭ সদস্যের একটি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. আ স ম ওবায়দুল্লাহ বলেন, “প্রাথমিকভাবে ফাটল ধরা মাটির নমুনা সংগ্রহ করেছেন তারা। এসব নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা-নিরীক্ষা করে কী ধরনের ভূমিকম্প হয়েছে বা কতটুকু গভীরতায় তার নিশ্চিত হওয়া যাবে।”
এমএআর/
