আধিপত্য বিস্তারের জেরে মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয় (২৫) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিজ্ঞাপন
banner

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে জহিরুল ইসলাম জয়কে চিহ্নিত সন্ত্রাসী বেকু হাসান গ্রুপের সদস্য মাসুদ, বাবু, রাফি, নান্নু ও জসিমসহ কয়েকজন দৌদ্দকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ জানান, “ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222