হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

by Fatih Work

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গাঁজা প্রবেশের সংবাদ আসে। এ প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল ১৬ নম্বর চা-বাগান নামক এলাকায় তথ্য অনুযায়ী সম্ভাব্য জায়গা সমূহে অভিযান চালিয়ে লুকানো অবস্থায় মালিকবিহীন ৫১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান আরও বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। পাশাপাশি আমাদের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাদক ও চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222