বিয়ের ‘পানসল্লা’ বৈঠকে ছুরিকাঘাতে যুুবক নিহত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের সামাজিক বৈঠকে (পানসল্লা) ছুরিকাঘাতে মো. রবিউল ইসলাম প্রকাশ বাবু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাবু মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।

বিজ্ঞাপন
banner

জানা যায়, শুক্রবার রাতে স্থানীয় মূছা সওদাগরের বাড়িতে একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক (পানসল্লা) চলছিল। এ সময় বৈঠকে বাবুর সাথে একই বাড়ির জসিমের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে চাকু নিয়ে এনে বাবুর গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছুরিকাঘাতের সময় উপস্থিত বাবুর ভাই ইমরুল হোসেন বাচ্চু ও চাচাত ভাই ইমন বাবুকে উদ্ধার করতে গেলে ঘাতক জসিম তাদেরও চাকু দিয়ে আঘাত করে। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক জসিমকে স্থানীয় একটি হোটেলে আটক করে রাখে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, “ঘটনাস্থল থেকে জসীম নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222