মনোহরদীর শুকুন্দীতে তাফসির মাহফিলে হামলা — বিএনপির বিরুদ্ধে অভিযোগ, নিন্দার ঝড়

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী থানার শুকুন্দী ইউনিয়নের শুকুন্দী সুতালরীকান্দা ও বালিয়াকান্দা পূর্ব পাড়া জামে মসজিদে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে গত ৭ ডিসেম্বর, রবিবার রাতে হামলার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয়দের দাবি, পোস্টারে বিএনপি নেতাদের নাম না থাকাকে কেন্দ্র করে মসজিদের পবিত্র মাঠে প্রবেশ করে প্যান্ডেল ভাঙচুর, অগ্নিসংযোগ, মঞ্চ ও সাউন্ড সিস্টেম নষ্ট করে, যার ফলে মাহফিল সম্পূর্ণ পণ্ড হয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এক প্রতিবাদী পোস্টে লেখা হয়েছে— “পবিত্র মসজিদের আঙিনায় ঢুকে হামলা ও নাশকতা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। পোস্টারে নাম না থাকার অজুহাতে এমন ঘৃণ্য হামলা ধর্মীয় মূল্যবোধের উপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাই।” পোস্টে আরও বলা হয়— “হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসন যদি কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে সাধারণ মানুষ মনে করবে হামলাকারীরা সুরক্ষা পাচ্ছে।”

এ বিষয়ে মাহফিলের বিশেষ আলোচক মাওলানা ওমর ফারুক তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে গভীর ক্ষোভ প্রকাশ করে লিখেন— “সাজানো একটা কোরআনের বাগানকে… শুধু একটা নামের জন্য ভেঙে পুড়িয়ে দিয়েছে বিএনপির এক পক্ষ। আহ! আফসোস এদের জন্য।” তিনি আরও বলেন, “কুরআনের আলোকে আলোকিত হওয়ার উদ্দেশ্যে আয়োজন করা একটি ধর্মীয় মাহফিলকে রাজনৈতিক কারণে নষ্ট করা অত্যন্ত দুঃখজনক এবং ইসলামবিরোধী আচরণ।” তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে বিভিন্ন মহল থেকে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলা হয়— বাংলার মাটি থেকে রাজনৈতিক প্রতিহিংসামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড সমূলে উৎপাটন করতে হবে। ধর্মীয় অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সামাজিক ও ধর্মীয় শান্তি রক্ষার্থে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222