রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রতিষ্ঠিত ও পরিচালিত জামিয়াতুত তারবিয়াহ আলইসলামিয়ার ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে মাহফিল।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মঙ্গলবার বাদ আসর থেকে রাত ৮ টা পর্যন্ত কেরানীগঞ্জের কলাতিয়ার তারবিয়াহ ক্যাম্পাসে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
জামিয়াতুত তারবিয়াহ আলইসলামিয়ার মুদির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক।
মাহফিলে আলোচনা করবেন জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া সিরাজগঞ্জ এর পরিচালক মাওলানা আব্দুল বাসেত খান, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, রূপগঞ্জ জামিয়া ইসলামিয়া দারুল উলুমের মহাপরিচালক মাওলানা হাসান জামিল প্রমুখ।
এআইএল/
