পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদী হাসান অরনকোলা হাটপাড়া এলাকার আবু বক্করের ছেলে।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার অরনকোলা হারুখালী মাঠের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত থেকে মেহেদী হাসান নিখোঁজ ছিলেন। সারারাত পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে হারুখালী মাঠের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222