মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

by Fatih Work

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলেন অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।

নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ী ধলপুর এলাকার রমেজ তালুকদারের সন্তান ও ইয়াসিন আরাফাতে দক্ষিণ মুগদার ১৪১ নম্বর বাশার জহিরুল ইসলামে সন্তান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি মৌচাক ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222