তপসিকে কুপিয়ে হত্যা করলো কালীচরণ দাস

by amirulislamluqman20@gmail.com

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

তপসি দাস ওই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। আটক কালীচরণ দাস একই এলাকার শুক্কুর দাসের ছেলে এবং নিহত তপসি দাসের চাচাতো ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ ঘরে কাজ করছিলেন গৃহবধূ তপসি দাস। এ সময় হঠাৎ তার চাচাতো ভাই কালীচরণ দাস তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তপসি দাসকে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয় লোকজন টের পেলে সে পালিয়ে যায়। পরে স্টিমারঘাট থেকে জনতার সহযোগিতায় আটক করে পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222