ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে আনার প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, অন্য দেশের সরকার পরিবর্তনের চেষ্টার ঘোর বিরোধী তিনি।
মেয়র বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ফোন করেছি এবং এই অভিযানের বিরুদ্ধে আমার প্রতিবাদ জানিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলেছি।’
মামদানি আরো বলেন, তার আপত্তির মূলে রয়েছে ‘সরকার পরিবর্তনের চেষ্টা’। তার মতে, এটা এমন কাজ যা ফেডারেল এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।
এদিকে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদের নিউইয়র্কে নেয়া হয়েছে। আমেরিকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হয়।
এআইএল/
