বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে জেলা ত্রান দূযোর্গ ও পুর্নবাসন অফিসের উদ্যোগে শীতার্থ ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
জেলা ত্রান দূযোর্গ ও পুর্নবাসন অফিসের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নির্দেশে মাদ্রাসার শিক্ষার্থীসহ শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার রাতে ঘুরে ঘুরে সদর উপজেলার নরসিংদী রেলষ্টেশনসহ বিভিন্ন স্থানে ছিন্নমুল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণী কার্য্যক্রম অব্যাহত রেখেছেন।

এসময় সহযোগিতায় ছিলেন জেলা ত্রান দূযোর্গ কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, নরসিংদী সদর উপজেলা মো. মনিরুল ইসলাম শোভন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ফাতেমা আক্তার সুইটি। আসমা জাহান বলেন, “ছিন্নমুল শীতার্থ মানুষের কথা চিন্তা করে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার দরকার।”
এমএআর/
