সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব কর্মকর্তার মামলা

by Fatih Work

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব হত্যার চতুর্থ দিনে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে র‌্যাব-৭-এর একজন কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

এর আগে গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে গ্রেপ্তারি অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র‌্যাব-৭-এর উপপরিচালক আব্দুল মোতালেব। এ সময় আরো দুই র‌্যাব সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড থানার ওসি জানান, “বৃহস্পতিবার সকালে ২৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় র‌্যাব কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।”

থানা সূত্রে জানা গেছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াছিনকে। এতে ইয়াছিন ছাড়াও আরো ২৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আর ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222