সরকার গঠন করলে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: মুফতি রেজাউল করিম

by amirulislamluqman20@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা সরকার গঠন করতে পারলে ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যখন তাদের সাথে আলোচনা করেছিলাম তখন তাদের চিন্তাটা ছিল আলাদা, আমাদের চিন্তাটা হয়ে গেল আলাদা। বাধ্য হয়েই আমরা মানুষের সামনে কমিটমেন্ট করেছিলাম যে ইসলামের পক্ষের বাক্স একটাই, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হলো হাতপাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করারও জন্য আহবান জানান তিনি।

মুহাম্মদ রেজাউল করিম টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়াকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222