এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের আইটি কর্মী আটক

by Fatih Work

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের চার দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাষ্ট্রপতি কার্যালয়ে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে তাঁর নিজ সরকারি কোয়ার্টার থেকে আটক করা হয়। তাঁর সব ডিভাইস জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

মহানগর ডিবি প্রধান জানান, সেই প্রোগ্রামারের আইডি থেকেই জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল পাঠানো হয়েছিল বলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স আইডি থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি জিডিও করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222