গাজার জন্য প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। সাংবিধানিক সীমাবদ্ধতার কারণেই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, বোর্ড অব পিসের সনদের একাধিক ধারা দেশটির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তবে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো উদ্যোগে আলোচনায় বসতে ইতালি প্রস্তুত রয়েছে।
ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি রোম। ইতালির পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যও বিতর্কিত এই বোর্ডে অংশ নেয়নি।
উল্লেখ্য, এখন পর্যন্ত ট্রাম্পের আমন্ত্রণে ৬০টি দেশের মধ্যে ২৬টি দেশ ‘বোর্ড অব পিস’-এ যোগ দিয়েছে।
টিএইচএ/
