বিএনপির মিছিলে দুর্ঘটনা: গ্যাস বেলুন বিস্ফোরণে আহত শতাধিক

by Fatih Work

গাজীপুর-২ আসনের বিএনপির শেষ নির্বাচনী প্রচারণার সময় টঙ্গী মাজার বস্তিতে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের আগে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত চলছে।

স্থানীয় বিএনপি নেতারা আহতদের খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত সুস্থতার কামনা করেছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222