গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও বিকট শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে জেলা প্রশাসকের বাসভবন ‘মধুমতী’র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “রাত ৭টা ২৫ মিনিটের দিকে কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।”
তিনি জানান, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএআর/
