চট্টগ্রামের আংশিক ফলাফল: বিএনপি ১৩, জামায়াত ৩ আসনে এগিয়ে

by Fatih Work

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৩টিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন। বাকি ৩টিতে জামায়াত জোটের প্রার্থীরা সামান্য ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছেন।

আংশিক ফলাফলের মূল চিত্র:

বিজ্ঞাপন
banner

চট্টগ্রাম-১ (মিরসরাই): বিএনপির নুরুল আমিন ১১০,৭৯৮ ভোটে এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ ছাইফুর রহমান ৬৬,০৪৪ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): বিএনপির সারোয়ার আলমগীর এগিয়ে আছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): বিএনপির মোস্তাফা কামাল ৭২,৫১৯ ভোটে এগিয়ে, জামায়াতের মো. আলাউদ্দিন ৩৬,৮১৮ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী ৩৭,৮৩২ ভোটে এগিয়ে, জামায়াতের মো. আনোয়ার ছিদ্দিক ২৫,৯৫৩ ভোট।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী): বিএনপির মীর মো. হেলাল উদ্দিন ৪৪,০৯৫ ভোটে এগিয়ে, খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিন ১১,৫৪২ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান): বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহজাহান মঞ্জু।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বিএনপির হুম্মাম কাদের চৌধুরী এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এটিএম রেজাউল করিম।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): বিএনপির এরশাদ উল্লাহ এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া): বিএনপির মো. আবু সুফিয়ান এগিয়ে, জামায়াতের ডা. এ কে এম ফজলুল হক।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর): বিএনপির সাঈদ আল নোমান এগিয়ে, জামায়াতের শামসুজ্জামান হেলালী।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী ১,৪৮১ ভোটে এগিয়ে, জামায়াতের মো. শফিউল আলম ১,০৯৪ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া): বিএনপির মোহাম্মদ এনামুল হক ৫০ কেন্দ্রে ৬৬,৭২৬ ভোটে এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নিজোটের সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু ১৪,৬৭৭ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): বিএনপির সরওয়ার জামাল নিজাম ৪৪ কেন্দ্রের ফলাফলে ৪৬,০৩৮ ভোটে এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নিজোটের এস এম শাহজাহান ১৯,৫৭৪ ভোট।

জামায়াত জোট এগিয়ে থাকা আসনসমূহ:

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): এলডিপির ওমর ফারুক এগিয়ে; বিএনপির জসিম উদ্দিনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): জামায়াতের শাহজাহান চৌধুরী এগিয়ে; বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): জামায়াতের মাওলানা জহিরুল ইসলাম এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী।

সার্বিকভাবে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে বিএনপি প্রার্থীরা ১৩টিতে এগিয়ে থাকলেও, কিছু আসনে জামায়াত ও এলডিপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। গণনার সঙ্গে সঙ্গে এগিয়ে থাকা প্রার্থীর ব্যবধান আরও পরিষ্কার হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222