চীনের হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে ১২ জন প্রাণ হারিয়েছে। দগ্ধ আরও কয়েকজন।
স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিয়াংইয়াং শহরের একটি জনাকীর্ণ মার্কেটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে এবং সেগুলো ভস্মীভূত হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে
টিএইচএ/
