নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-শ্রদ্ধা মিছিল, গ্রেপ্তার ২

by Fatih Work

গাইবান্ধায় মিছিল শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশ আটক করেছে।

শনিবার বিকেল ৩টার দিকে পৌরপার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন চোকাদ্দার।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে পুষ্পমাল্য নিয়ে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি পৌরপার্কে অবস্থিত শহীদ মিনারে পৌঁছে পুষ্পমাল্য অর্পণ করে। বের হওয়ার সময় পুলিশ ওই দুই নেতাকে আটক করে।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222