চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

by Fatih Work

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরাফাত নামের এক কর্মী আহত হয়েছেন

শনিবার বিকেলে গুলশান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আহত আরাফাতের অভিযোগ, এনসিপি নেতা আলিফ দেওয়ানের ইন্ধনে সিয়াম, বিপ্লব, নোমান, রাসেল ও সাব্বির তার ওপর হামলা চালান। তার দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা।

আরাফাত জানান, নির্বাচনের আগে তিনি শাপলা প্রতীকের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের কাছে ৫০ হাজার টাকা অনুদান দেন। তিনি বলেন, নিজ হাতে টাকা দেওয়ায় আলিফ দেওয়ান ক্ষুব্ধ হন। আলিফ চেয়েছিলেন অনুদানের অর্থ তার মাধ্যমে দেওয়া হোক। সেই ক্ষোভ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন আরাফাত।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন আলিফ দেওয়ান। তার ভাষ্য, নির্বাচনের পর আরাফাত পঞ্চবটি মোড়ে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছিলেন এবং তিনি এনসিপির কেউ নন। আরও দাবি করেন, শনিবার বিকেলে আরাফাত ও তার লোকজন তাদের কর্মী বিপ্লবকে মারধরের উদ্দেশ্যে রোলিং মিলে নিয়ে যান। পরে স্থানীয়রা গিয়ে বিপ্লবকে উদ্ধার করেন।

এ ঘটনায় স্থানীয় এনসিপি নেতা তরিকুল ইসলামের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তবে সুষ্ঠু বিচার না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আহত কর্মী আরাফাত।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222