রাজধানীতে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ ৪ জনের জীবনসংকট

by Fatih Work

ঢাকার রায়েরবাজারে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন—শেখ রোমান (৩৫), তাঁর স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছর বয়সী ছেলে মায়ান (৩) এবং পিংকির ভাই অপু (২৩)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে চারটার দিকে রাজধানীর রায়েরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আহতদের স্বজন মো. মামুন জানান, শেখ রোমানের গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মোহাম্মদপুর এলাকায়। তিনি বর্তমানে পূর্ব রায়েরবাজারের জাহানারা ভিলার নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশুসহ পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগ-রায়েরবাজার এলাকা থেকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। শেখ রোমান ২৫ শতাংশ, তাঁর স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ, ছেলে মায়ান ২৪ শতাংশ এবং অপু ৭ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222