বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

by Abid

দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও বক্তা পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। যুক্তির আলোকে ইসলামের নিগূঢ় তত্ত্ব ও বিধি-বিধান অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরার অনন্য বৈশিষ্ট্যের কারণে তিনি দেশব্যাপী ‘যুক্তিবাদী’ হিসেবে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ-বিদেশের অগণিত মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারুদী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মীর মনিরুদ্দীন ছিলেন ছারছীনা দরবারের পীর আল্লামা নেছার উদ্দীন (রহ.)-এর খলিফা ছিলেন।

তার মৃত্যুতে দেশের আলেম সমাজ ও ভক্তকুলের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ইসলামি সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা দিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানাজা শেষে তাকে তার জন্মভূমি সোনারগাঁওয়ের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222