নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করলেন মির্জা আব্বাস

by Fatih Work

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে ‘অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানি’র অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই আবেদন করেন।

বিজ্ঞাপন
banner

মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, তারা আদালতে মামলার আবেদন জমা দিয়েছেন এবং বিষয়টি নিয়ে শুনানির অপেক্ষায় রয়েছেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের কাছে ৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের পর থেকেই আসামি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর বক্তব্য ও হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ কয়েকটি অনলাইন নিউজ মিডিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য প্রকাশিত হয়, যেখানে তিনি মির্জা আব্বাসকে ‘বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান গডফাদার’ বলে আখ্যায়িত করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এমন কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়ায় মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। মূলত নির্বাচনে শোচনীয় পরাজয়ের প্রতিহিংসা থেকেই আসামি ধারাবাহিকভাবে এই মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস জয়ী হলেও ফল ঘোষণার পর থেকেই ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে সরব ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আদালত মামলার আবেদনটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222