পবিত্র কুরআনের বর্ণনায় সাজানো বিশ্বের প্রথম কুরআনিক পার্ক

by naymurbd1999@gmail.com

পবিত্র কুরআনে বর্ণিত বিভিন্ন এলাকা, জাতিগোষ্ঠী ও বৃক্ষের কাল্পনিক দৃশ্যে সাজানো বিশ্বের প্রথম কুরআনিক পার্কটি অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

৬০ হাজার হেক্টর আয়তনের এ পার্কটিতে কোনো টিকিট ছাড়াই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। কুরআনের অলৌকিক ঘটনাবলির আলোকে বিভিন্ন কর্ণার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে দুবাইয়ের খাওয়ানেজ এলাকায় নির্মিত বিশ্বের প্রথম এ কুরআনিক পার্ক, যা ইসলাম ও পবিত্র কুরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলবে।

বিজ্ঞাপন
banner

কুরআনে উল্লেখিত ৫৪ টি গাছের সমন্বয়ে ১২ টি উদ্যান রয়েছে পার্কটিতে। পাশাপাশি জান্নাতের নহর বোঝাতে কৃত্রিম হ্রদ বানানো হয়েছে।

অলৌকিক চিহ্নসমূহের গুহা এবং কাচের ঘরের সমন্বয়ে এই পার্কে মোট ১২টি বাগান রয়েছে। এই বাগানগুলো কুরআনে বর্ণিত উদ্ভিদ দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এ জন্য এই পার্কের নাম আঙ্গুর, খোরমা, আঞ্জির (ডুমুর), যায়তুন, আনার (ডালিম), সিদর (মেহদী) এবং রেইহান (পুদিনা) রাখা হয়েছে। এসকল উদ্ভিদ এই পার্কে লাগানো হয়েছে।
এই পার্কটি পরিদর্শন এবং পার্কের বিভিন্ন স্থানের বিবরণ শুনতে ৯০ মিনিটেরও অধিক সময় লাগবে। দর্শনার্থীরা কুরআনিক পার্কের দুটি অংশ তথা অলৌকিক চিহ্নসমূহের গুহা এবং কাচের ঘর বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন।

আধুনিক প্রযুক্তির সাহায্যে কুরআনে উল্লিখিত সাতটি অলৌকিক ঘটনা প্রদর্শনের ব্যবস্থা রয়েছে পার্কটিতে। পবিত্র কুরআনে বর্ণিত উদ্ভিদসমূহ বিক্রয়ের জন্য এই পার্কে বিশেষ বাজার রয়েছে। আগ্রহী দর্শনার্থীগণ এসকল বাজার থেকে পবিত্র কুরআনের বর্ণিত উদ্ভিদসমূহ বা তার বীজ সংগ্রহ করতে পারবেন।

আগত দর্শনার্থীদের সুবিধার্থে কুরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেয়া হয়েছ প্রতিটি নির্মাণের পাশে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে রয়েছে ডিজিটাল থিয়েটার। যেখানে কুরআনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও দেখানো হয়।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222