দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, একদিনে নিহত ১৯

by Abid

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মঙ্গলবার (১১ মার্চ) দক্ষিণ লেবাননের হাবুশ এবং আল-সাওয়ানা নামক দুটি শহরে এই বিমান হামলা চালানো হয়।

বিজ্ঞাপন
banner

সরেজমিনে থাকা সাংবাদিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো জনবসতিপূর্ণ এলাকায় লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। লেবানন জুড়ে চালানো আজকের এসব পৃথক হামলায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক এবং কতজন যোদ্ধা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তজনা এবং পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় ইসরায়েল তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। হাবুশ এবং আল-সাওয়ানা শহরে চালানো এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ও স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য বিভাগ এবং উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। 

সূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222