পুরো রমজান মাস জুড়ে প্লাটিনাম হাসপাতালের আশেপাশের মাদ্রাসাগুলোতে ফ্রি হেলথ চেকআপ কার্যক্রম পরিচালনা করেছে। এতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রোগ্রামের আওতায় প্লাটিনাম হসপিটালের চিকিৎসকরা বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেছেন। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের জন্য হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণে বিশেষ ছাড় দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, মাদ্রাসা শিক্ষার্থীরা রমজানের সময় অন্যান্য সুযোগ সুবিধা পেলেও সঠিক সময় ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন। এই প্রোগ্রামের মাধ্যমে তা দূর করার চেষ্টা করা হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. আবুল কালাম আজাদ-এর দিক নির্দেশনায় প্লাটিনাম হাসপাতালের পক্ষ থেকে সিইও ডা. সুলতানা তাসনিম এই সচেতনতামূলক স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্যোগ নেন।
হাসপাতালের সিইও ডক্টর সুলতানা তাসমিন বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং কমিউনিটিকে স্বাস্থ্য-সচেতন ও সুস্থ রাখা। রমজানের মতো পবিত্র মাসে এই ধরনের উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তারা আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতেও নিয়মিত কমিউনিটিতে বিনামূল্যে চেকআপ এবং ডিস্কাউন্টে চিকিৎসার সুযোগ অব্যাহত থাকবে।’
এনআর/
