আমিরগঞ্জ ইউপি নির্বাচনে আলোচনায় সাবেক ছাত্রদল নেতা আল আমিন ভূঁইয়া

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রদল নেতা মো. আল আমিন ভূঁইয়া। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন মহলে তার নাম নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের আস্থাভাজন হিসেবে পরিচিত আল আমিন ভূঁইয়া দক্ষিণ মির্জানগর (আটকান্দি ভূঁইয়াবাড়ী) গ্রামের বাসিন্দা এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম আলাউদ্দিন ভূঁইয়ার ছোট ছেলে।

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে এলাকায় আল আমিন ভূঁইয়ার বিশেষ পরিচিতি রয়েছে। তার দুই চাচা আলী আজহার ভূঁইয়া এবং ডা. জয়নাল আবেদীন ভূঁইয়া অতীতে একাধিকবার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই উত্তরাধিকার সূত্রে এবং ব্যক্তিগত সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয় জনগণের একটি বড় অংশের আস্থা অর্জন করেছেন তিনি। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে তিনি দীর্ঘদিন ধরে আমিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুলসহ নানা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর কারণে তরুণ প্রজন্মের কাছেও তিনি একজন জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিজ্ঞাপন
banner

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আল আমিন ভূঁইয়া ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। স্থানীয়রা আশা করছেন, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক ঐতিহ্যের সমন্বয়ে তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নমূলক কাজগুলো আরও গতিশীল হবে।

এ বিষয়ে মো. আল আমিন ভূঁইয়া বলেন, আমিরগঞ্জ ইউনিয়নের মানুষ যদি তাকে সুযোগ দেন, তবে তিনি নতুন পরিকল্পনা ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে এলাকার সেবায় আত্মনিয়োগ করতে চান। তিনি আরও উল্লেখ করেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের দিকনির্দেশনায় এবং জনগণের সহযোগিতায় আমিরগঞ্জকে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার মূল লক্ষ্য।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222