নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার

by Abid

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমুন্ডুর নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত বছরের সেপ্টেম্বর মাসে নেপালে জেন-জি প্রজন্মের নেতৃত্বাধীন গণবিক্ষোভে অন্তত ৭৭ জন নিহতের ঘটনায় ওলির দায় আছে কি না, তা তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, ওলির পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে।

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে শুরু হওয়া ওই আন্দোলনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ যুক্ত হয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। বিক্ষোভের প্রথম দিনেই সরকারি বাহিনীর দমন-পীড়নে ১৯ জন তরুণ প্রাণ হারান। সম্প্রতি প্রকাশিত একটি সরকারি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশের প্রমাণ না মিললেও তা নিয়ন্ত্রণে ওলি সরকারের চরম অবহেলা ছিল, যার ফলে অপ্রাপ্তবয়স্করাও প্রাণ হারিয়েছে।

এদিকে, ওলি সরকারের পতনের পর গত ৫ মার্চের নির্বাচনে জয়ী হয়ে গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222