ফিদায়ে মিল্লাত খলিফা আব্দুস শাকুর রহ.-এর সহধর্মীনীর ইন্তেকাল

by naymurbd1999@gmail.com

খলিফায়ে মাদানী হযরত মাওলানা বশির আহমদ শায়খে বাঘা রহ.এর মেয়ে, ফিদায়ে মিল্লাত রহ.এর খলিফা মাওলানা আব্দুস শাকুর রহ.এর স্ত্রী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলার সভাপতি, ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সেভ দ্য উম্মাহ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা মাসরুর আহমদের আম্মা আজ ২২ এপ্রিল ২০২৬ বুধবার সকাল ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
সেভ দ্য উন্মাহ বাংলাদেশের প্রেসিডেন্ট ও রাজধানীর আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া। শীলন বাংলাদেশের চেয়ারম্যান হাফিজ মাওলানা মাসউদুল কাদির মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন। কওমি পরিষদের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

বিজ্ঞাপন
banner

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222