10
শাহীনা ফেরদৌসী প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিযুক্ত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নূর-এ আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহি পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে জারি করা হবে।
অপর এক প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু নূর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এমকে/৩৬নিউজ
