শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

by Tahsan Arif

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিটি দিনই যেন কঠিন আসছে পশ্চিমবঙ্গে। বিজেপি নেতা শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে গুলি করে হত্যা।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে নিজ বাড়ির সামনে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথকে গুলি করে হত্যা করা হয়। বুধবার (৬ মে) এই ঘটনায় ব্যবহৃত গাড়ি এবং কার্তুজ উদ্ধার হলেও নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, অপরাধে ব্যবহৃত একটি গাড়ি ইতোমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তে দেখা গেছে, গাড়িটির নম্বর প্লেট বিকৃত করা ছিল। যে নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত শিলিগুড়ির একটি গাড়ির, যা অপরাধীরা ভুয়া হিসেবে ব্যবহার করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু ব্যবহৃত খোল এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর সূত্র অনুযায়ী, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে চন্দ্রনাথ রথ যখন মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন, তখন আততায়ীরা তার গাড়ি থামাতে বাধ্য করে। এরপর অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে চন্দ্রনাথের পাশাপাশি তাঁর গাড়িচালক বুদ্ধদেব বেরাও গুরুতর আহত হন।

হাসপাতাল থেকে জানানো হয়, চন্দ্রনাথকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে দুটি গুলি লাগে। একটি গুলি তার বুক দিয়ে ঢুকে হৃদপিণ্ড ফুটো করে দেয় এবং অন্যটি পেটে লাগে। অন্যদিকে, চালক বুদ্ধদেবকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নব-নির্বাচিত বিজেপি বিধায়ক অর্জুন সিং এবং বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন।

তাদের দাবি, বিজেপিকে ভয় দেখাতেই এই ‘টার্গেট কিলিং’ করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, বুধবার রাতে এ ঘটনার সময় অন্তত ৪ রাউন্ড গুলি করা হয়।

জানা গেছে, চন্দ্রনাথ দত্ত নামের ওই ব্যক্তি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিজের গাড়িতে থাকা অবস্থায় বুকে এবং মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শুভেন্দু অধিকারী দ্রুতই হাসপাতালে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়া টুডে সূত্রের বরাতে আরও জানায়, হামলাকরীরা আগে থেকেই দত্তের গাড়ি অনুসরণ করছিল। গতি কমানো মাত্রই তারা সরাসরি গুলি করে।

এ ঘটনার পর ওই হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির হয়ে লড়েন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা ব্যানার্জীর বিপক্ষে বিরাট ব্যবধানে জয় পান এবং বিজেপিও এখন পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222