দাতব্য সংস্থা ‘দেয়ারওয়ার্ল্ড‘ এর বৈশ্বিক দূত হলেন বাংলাদেশি তরুণ রফিকুল

by Abid

বিশ্বজুড়ে শিক্ষা খাতের উন্নয়নে কর্মরত যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘দেয়ারওয়ার্ল্ড‘-এর গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর (বৈশ্বিক যুব দূত) হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি তরুণ মো. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ মে) সংস্থাটির ইয়ুথ টিমের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে রফিকুলের এই নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্বের ১৩০টিরও বেশি দেশের তরুণ প্রতিনিধিদের সাথে যুক্ত হয়ে তিনি এখন থেকে বিশ্বব্যাপী শিক্ষার প্রসার এবং সচেতনতা বৃদ্ধিতে সরাসরি কাজ করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
banner

দেয়ারওয়ার্ল্ড-এর এই গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর প্রোগ্রামটি মূলত তরুণ শিক্ষা-অধিকার কর্মীদের শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচিত সদস্যরা বিশেষ প্রশিক্ষণ মডিউল, কর্মশালা এবং প্রয়োজনীয় রিসোর্সের সহায়তায় নিজেদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং দক্ষতা উন্নয়নের সুযোগ পান। ২০০২ সালে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের স্ত্রী সারা ব্রাউনের হাত ধরে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বর্তমানে বিশ্বজুড়ে শিক্ষা সংকট নিরসন ও শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম বর্তমানে সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। সৃজনশীল নেতৃত্ব ও একাডেমিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ইতোমধ্যেই ‘বেস্ট স্টুডেন্ট স্ট্যাড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও রফিকুল ইসলামের পদচারণা বেশ জোরালো। তিনি এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স-এর বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জেসিআই মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় আছেন। প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবেও সুপরিচিত। অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে পাঠদানের মাধ্যমে তিনি এ পর্যন্ত চার হাজারেরও বেশি শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222