আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

by hsnalmahmud@gmail.com

বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সেই ধাবারাহিকতায় দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। আজ শহরটির বায়ুমান স্কোর ১৮৯, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু নির্দেশ করে।

আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
banner

সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এর বায়ুমান স্কোর ১৫৬ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একই সময়ে স্কোর ১৫৩ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এ ছাড়া স্কোর ১৪৭ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চীনের চেংডু শহর।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়, আর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222