15
ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে দেওয়া হয়েছে এক নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার (১২ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, রংপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।
হাআমা/
