ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজার জামিনে মুক্তি

by Abid vs36

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে একই দিন সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করলেও একই মামলায় গ্রেপ্তার ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। সে সময় বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এক জরুরি প্রেস ব্রিফিংয়ে দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তারেক রেজা কারামুক্ত হলেও অয়ন রহমানকে কারাগারেই থাকতে হচ্ছে।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222